সৈয়দ সাফিউল হাসান চিশতী ,কুমিল্লা থেকে
প্রকাশ: ০০:১৫, ১১ জুন ২০২৬
ছবি: সংগৃহীত
কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য রুস্তম আলী (৭৬) আজ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রবীণ এই রাজনীতিবিদ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তারঁ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
রুস্তম আলী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস, কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং বর্তমান উপদেষ্টা, কুমিল্লা নজরুল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার বেলা ১১ টায় কুমিল্লার জজকোর্ট প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বারের পিপি এডভোকেট কাইয়ূমুল হক রিঙ্কু , সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম , এডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু, এডভোকেট গোলাম ফারুক , সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সহ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার আগে কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। কুমিল্লা জেলা প্রশাসন এবং কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক এ সময় পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
জানাজার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লার কান্দিরপাড় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু , কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, কুমিল্লার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ জনাব ইলিয়াস হোসেন , কবিরুল ইসলাম সিকদার, জাকির হোসেন অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ডাক্তার আজম খান,অ্যাডভোকেট শফিকুল হক স্বপন, মনির হোসেন জান্টু , মহিউদ্দিন মহি, ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকী, ডাক্তার মুসলেহ উদ্দিন ,সাংবাদিক আবুল কাশেম হৃদয়, সাংবাদিক বাহার রায়হান , সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব,চেতনায় মুক্তিযুদ্ধের আহবায়ক সৈয়দ সাফিউল হাসান চিশতী, জাহাঙ্গীর আলম, লুৎফুল চৌধুরী, গোলাম মোস্তফা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।