৭ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৩, ২০২৬

ব্যাংক খাত উদ্ধারে সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা

ব্যাংক খাত উদ্ধারে সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা

দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব, দুর্বল ব্যবস্থাপনা এবং প্রভাবশালী ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের কারণে সংকটে পড়া দেশের ব্যাংক খাতকে পুনরুদ্ধারে পাঁচ বছর মেয়াদি একটি সংস্কার পরিকল্পনা নিয়েছে সরকার। খেলাপি ঋণ আদায়, কঠোর তদারকি, সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাকে এই পরিকল্পনার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জুলাই ২০২৬ থেকে জুন ২০৩১ পর্যন্ত তিন ধাপে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথম বছরে সংকট নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। পরবর্তী দুই বছরে ব্যাংকগুলোর আর্থিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা হবে। আর শেষ দুই বছরে দীর্ঘমেয়াদি ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হবে। ‘জুলাই ২০২৬-জুন ২০৩১ পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো: সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক এই পরিকল্পনা তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ। গত ১৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদ পরিকল্পনাটি অনুমোদন করে। বুধবার এটি প্রকাশ করা হয়।

অর্থনীতি ও বাণিজ্য থেকে আরও খবর