১৫ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ১, ২০২৬

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১:২৪, ১৮ মে ২০২৬

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

এবারের ঈদুল আজহায়ও সংবাদপত্র শিল্পের কর্মীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (১৮ মে) সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটির এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ২৭ মে থেকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

দীর্ঘকাল ধরে দেশে দুই ঈদে সরকারি ছুটি তিন করে হলেও ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দুই ঈদের ছুটিই বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বিএনপি সরকারও গত ঈদুল ফিতর এবং সামনের ঈদুল আজহায় লম্বা ছুটি ঘোষণা করে। 

আরও পড়ুন