৫ কার্তিক ১৪৩৩, অক্টোবর ২১, ২০২৬

জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়: রাশেদ খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:১৪, ২১ অক্টোবর ২০২৬

জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়: রাশেদ খান

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায় বলে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান। 

বুধবার (২১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, ‘জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান! হাদিসে আছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তাকে অনুসরণ করতে বলবে।’

তিনি প্রশ্ন তোলেন, ‘আমি জানি না, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়?’

তিনি লেখেন, ‘এ পথ কি ভোটের আগে বিদেশিদের সঙ্গে বৈঠক করে বলার পথ যে আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়াহ আইন কায়েম করব? নাকি এই পথ গাজী নজরুল ইসলামের পথ? নাকি শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়ার পথ কিংবা রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলে ধর্ম অবমাননার পথ?’

রাশেদ খান লেখেন, ‘নাকি আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা বলার পথ? নাকি একদিকে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করার পথ?’

তিনি লেখেন, ‘নাকি গণ-অভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার না চেয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার পথ?’

স্ট্যাটাসের রাশেদ খান লেখেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন