১৩ কার্তিক ১৪৩৩, অক্টোবর ২৯, ২০২৬

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:১৭, ২৯ অক্টোবর ২০২৬

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ছবি: সংগৃহীত

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জানান এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিই প্রথম পোস্ট করেছিলেন বলে দাবি করা হয়। 

আরও পড়ুন