অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১:৫৪, ১৮ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও তার মালিকানাধীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
জেলা শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্যের আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও বাড়িতে আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর আহ্বায়ক ওমর ফারুক খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের ফেসবুক লাইভে উল্লাস ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অগ্নিসংযোগের ঘটনায় ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা ভেবে তারা ক্লিনিক ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।