৩ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ১৮, ২০২৬

ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮:৫২, ১৮ নভেম্বর ২০২৬

ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানাধীন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের বাসভবনের গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন