১০ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২৫, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩:১১, ২৫ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার একযোগে পদত্যাগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে বিএনপির ৬ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদ সহ ইউনিয়ন বিএনপির পদপদবী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা।

এবিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে জানতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি সারা দেননি।

আরও পড়ুন