৬ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২১, ২০২৬

ফরিদপুরে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:২৯, ২১ নভেম্বর ২০২৬

ফরিদপুরে ৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ছবি: সংগৃহীত

ফরিদপুরে জননিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, মহাসড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে টহল ও নজরদারি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে আনসার ব্যাটালিয়নের সদস্যদের টহল দিতে দেখা যায়। ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুদি বাজার ও তালমা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাশাপাশি ফরিদপুর শহরের কেন্দ্রস্থল, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন বাহিনীর সদস্যরা।

ফরিদপুর জেলা আনসার ব্যাটালিয়নের কমান্ডার চন্দন দেবনাথ জানান, জেলার জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম ও মহড়া অব্যাহত থাকবে।

আরও পড়ুন