১৮ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ৪, ২০২৬

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:৫৩, ৪ অক্টোবর ২০২৬

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

ছবি: সংগৃহীত

১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এবং সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

তানজানিয়ায় আগামী ৫ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠেয় আইপিইউ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার।

‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসনের উন্নয়ন ও সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন সভাপতি নির্বাচন করবে।

আরও পড়ুন