৩ কার্তিক ১৪৩৩, অক্টোবর ১৯, ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১:২৪, ১৯ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী রাকিব‍ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি।

সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়, কাজী রাকিব হোসাইনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব পদে যোগদানের তারিখ হতে রাষ্ট্রপতির মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে বলা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন