৮ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ২৩, ২০২৬

নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মাহ্‌দী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:২৭, ২৩ নভেম্বর ২০২৬

নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মাহ্‌দী

ছবি: সংগৃহীত

সরকার নোট অব ডিসেন্টসহ সই করা জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সংস্কার বাস্তবায়ন করবে।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এ কথা বলেন মাহদী আমিন।

বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকার রাজনৈতিক সহাবস্থান করতে চায়, সেটির আজ প্রমাণ দেখেছি। এই মতবিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয় উঠে এসেছে। পতিত স্বৈরাচারের নাশকতার বিরুদ্ধে ফ্যাসিবাদীবিরোধী সব দল ঐক্যবদ্ধ রয়েছে। নতুন করে ঐক্যের প্রশ্ন নয়। জুলাই গণঅভ্যুত্থানে ঐক্য হয়েছে। স্বাধীন, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য রয়েছে। গণতান্ত্রিক অভিযাত্রা, স্বনির্ভর বাংলাদেশের পথে সবাই মিলে এগিয়ে যাব।

এনসিপির দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, এনসিপি তাদের কথা বলেছে। প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন