২২ কার্তিক ১৪৩৩, নভেম্বর ৭, ২০২৬

বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:৫৯, ৭ নভেম্বর ২০২৬

বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতা

ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার। আজ শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের মহাসমাবেশে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা ও গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।

এছাড়া গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।

আরও পড়ুন