অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪:৫০, ১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রায় নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। ওই সময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’
তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে এটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
রোববার (১ নভেম্বর) ব্যারিস্টার ফুয়াদের মন্তব্যকে কেন্দ্র করে আদালত অবমাননার বিষয়টি উত্থাপিত হয়েছে। এ বিষয়ে তার বক্তব্য শুনতে নির্ধারিত দিনে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে নির্ধারিত দিনে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।