২৫ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ১১, ২০২৬

এবারও জামিন পেলেন না এমপি গাজী নজরুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭:১৬, ১১ অক্টোবর ২০২৬

এবারও জামিন পেলেন না এমপি গাজী নজরুল

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন তৃতীয় দফার মতো নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনী মীরের আদালত রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেছেন। এদিন আসামিপক্ষের আইনজীবী মাহাবুবুর রহমান আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ৭ অক্টোবর গাজী নজরুলের জামিন চান আসামিপক্ষের আইনজীবী। তখন পর্যবেক্ষণে বলেন, ‘আসামি বয়স্ক। ভিকটিম অতি অল্পবয়স্ক মেয়ে মানুষ। আসামির হেফাজতে থাকা অবস্থায় ভিকটিম আত্মহত্যা করেছে। হাজতবাস পর্যাপ্ত নয়। এই মামলায় আসামি জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। আসামির জামিন নামঞ্জুর করা হলো।’

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই মামলায় নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। সেদিন আদালত মাকছুদাকে জামিন দিলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন