৫ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২১, ২০২৬

গাজী নজরুল ৪ ও তার স্ত্রী একদিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬:১৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুল ৪ ও তার স্ত্রী একদিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ৪ দিনের রিমান্ড এবং প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান।

আরও পড়ুন