১৩ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৯, ২০২৬

স্বর্ণের দামে ফের পতন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের দামে ফের পতন

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এতে স্বর্ণ কিনতে কিছুটা স্বস্তি পাবেন ক্রেতারা। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

সূত্র জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন