অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫:২৯, ৫ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং এলাকায় একটি ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডে এসকে টাওয়ারে অবস্থিত ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম জানান, কিচেনে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস গিয়ে তা নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।