২১ কার্তিক ১৪৩৩, নভেম্বর ৬, ২০২৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩:২০, ৬ নভেম্বর ২০২৬

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসা পেতে আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত ফরম্যাটে পূরণ করা ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, সব শ্রেণির ভিসা আবেদনকারীর জন্য নির্ধারিত ফরম্যাটে ভিসা আন্ডারটেকিং ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুসারে, আবেদনকারীদের প্রথমে হাইকমিশনের দেওয়া লিংক থেকে নির্ধারিত ফরম্যাটের ভিসা আন্ডারটেকিং ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণ করা ফর্মটি স্ক্যান করে ‘এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল’-এ অনলাইন ভিসা আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন