২১ কার্তিক ১৪৩৩, নভেম্বর ৬, ২০২৬

মোটরসাইকেলসহ সব চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:১৮, ৬ নভেম্বর ২০২৬

মোটরসাইকেলসহ সব চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালালে শাস্তির মুখে পড়তে হবে চালকদের। একই সঙ্গে শিক্ষানবিশ লাইসেন্সধারীদের যানবাহন চালানোর ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় কোনো ধরনের মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে, শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ চলাকালে যানবাহন চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে বড় আকারের লাল রঙের ‘এল’ (L) চিহ্ন রাখতে হবে।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যারা যানবাহন চালানো শেখেন, তাদের শিক্ষানবিশ চালক বা লার্নার বলা হয়। শিক্ষানবিশ অবস্থায় সড়কে যানবাহন চালানোর ক্ষেত্রে এই বিশেষ চিহ্ন ব্যবহারের নিয়ম রয়েছে।

মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ চালককে প্রশিক্ষণের সময় গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘এল’ (L) চিহ্ন লিখে রাখতে হবে অথবা এ চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে দিতে হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন