১১ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৭, ২০২৬

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন এবং নিশ্চিত হামরোগী ২১ হাজার ২১২ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম উপসর্গে মারা যায় তিনজন শিশু। এদিন আক্রান্ত হয়  ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ ছিল ৯৮০ জনের শরীরে।

আরও পড়ুন