১১ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৭, ২০২৬

জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ছবি: সংগৃহীত

গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৯ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) সাকিবুল আলম ভূঁইয়া জানান, জাসদ নেতাদের কাছ থেকে নেতাকর্মীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়া হয়। নথিপত্র যাচাই করে পরিচয় নিশ্চিত করার পর ২৪৯ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিনিধি সভা চলাকালে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে হাতকড়া পরিয়ে ২৭৮ জনকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।

২৯ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ ঘটনায় পুলিশ বা অন্য কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেখানে যুবদলের নেতাকর্মীরাও জড়ো হন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সে জন্য তারা সেখানে অবস্থান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন