২ অগ্রাহায়ণ ১৪৩৩, নভেম্বর ১৭, ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:১৯, ১৭ নভেম্বর ২০২৬

হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

হত্যা মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।সরকারি আদেশ দেখুন

মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি।

আরও পড়ুন