৪ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২০, ২০২৬

শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০:১৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

শাহবাগে তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার পর মেট্রোরেলের ৫২৭ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তিন নেতার মাজারের পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার সন্ধ্যার ৭টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।

এরপর রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন