অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইসব অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতিতে দেশের উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর পুন. ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।