৮ কার্তিক ১৪৩৩, অক্টোবর ২৪, ২০২৬

রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২:৫০, ২৩ অক্টোবর ২০২৬

রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।

রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

এসআই আবদুল আল মোহসিন বলেন, ককটেল বিস্ফোরণকারীদের শনাক্ত করার জন্য সিসি টিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন