৫ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২১, ২০২৬

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা। 

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মেই সমস্যার কথা জানান।

স্থানীয় সময় রবিবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে এ বিভ্রাট শুরু হয়।
সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। ডাউনডিটেক্টরের তথ্যানুযায়ী, ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে পাঁচ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

রয়টার্সে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রবিবার রাত ১০টার দিকে দুই প্ল্যাটফরম নিয়ে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে আসে।

এতে ধারণা করা হয়, ওই সময়ের মধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা অনেকাংশে স্বাভাবিক হয়ে যায়।

তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নেরও তাৎক্ষণিক জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

এর আগে, গত জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট দেখা দেয়।

সে সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ চার হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে দুই হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন