২৩ আশ্বিন ১৪৩৩ , অক্টোবর ৯, ২০২৬

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ করলেন পিল্লাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯:১৪, ৯ অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ করলেন পিল্লাই

ছবি: সংগৃহীত

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নাভি পিল্লাই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করে বলেছেন, ‘উপস্থিত লোকজন আরও করতালি দিলে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগ করে নিতে পারেন।’

নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণা আসার পর জার্মানির নুরেমবার্গে পিল্লাইকে করতালি দিয়ে অভিনন্দন জানান উপস্থিত ব্যক্তিরা।

এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। ভিডিওতে পিল্লাইকে বলতে শোনা যায়, ‘আপনারা যদি আরও একটু করতালি দেন, তাহলে আমি ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিতে পারি।’

পুরস্কার পাওয়ার খবর শুনে তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘এটি নিশ্চয়ই কোনো কৌতুক।’ ৮৫ বছর বয়সী এই নোবেলজয়ী বলেন, ‘আইনজীবী ও বিচারক হিসেবে আমি এখনো বিষয়টি যাচাই করতে চাই।’ খবরটি সত্য কি না, তা নিশ্চিত হতে চেয়েছিলেন তিনি।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান হিসেবে নিজের কাজের কথাও উল্লেখ করেন পিল্লাই। এই কমিশন জাতিসংঘের পক্ষে বক্তব্য দেয় না। গত বছর কমিশন গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে সিদ্ধান্তে পৌঁছেছিল।

পিল্লাই বলেন, ‘আমি সর্বশেষ গাজা নিয়ে প্রতিবেদন দিয়েছি, সেখানে যা ঘটছে, তাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছি।’

তিনি আরও জানান, ওই প্রতিবেদনের পর তাকে সাহসের জন্য শ্রদ্ধা জানানোর ঘটনা ছিল অন্যতম উল্লেখযোগ্য প্রতিক্রিয়া। আপনারা কল্পনা করতে পারেন, এতে আমি কতটা বিস্মিত হয়েছিলাম। সত্য বলার জন্য সাহসের প্রয়োজন হবে কেন বলেও প্রশ্ন রাখেন তিনি।

এদিকে আগামী ১০ ডিসেম্বর নরওয়ের রাজধানী অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

আরও পড়ুন