১০ আশ্বিন ১৪৩৩ , সেপ্টেম্বর ২৬, ২০২৬

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন