১৯ কার্তিক ১৪৩৩, নভেম্বর ৪, ২০২৬

মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২:০৬, ৪ নভেম্বর ২০২৬

মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এ ছাড়া জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসানকে কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে।

আগামী তিন মাসের মধ্যে নতুন এই কমিটিকে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সহসভাপতি করা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী।

কোষাধ্যক্ষ হয়েছেন আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজ।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল ও জুয়েল রক্ষিত।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব এবং মো. পলাশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন