১৮ কার্তিক ১৪৩৩, নভেম্বর ৩, ২০২৬

এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক সামাদ

অনলাইল ডেস্ক

প্রকাশ: ১৯:০১, ৩ নভেম্বর ২০২৬

এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক সামাদ

ছবিঃ সংগৃহীত

রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান শাহিনসকে নেতৃত্ব দেবেন আবদুল সামাদ।

এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০২৩ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ ৫০ ওভারের আসরের ফাইনালে ভারত ‘এ’ দলকে ১২৮ রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান শাহিনস। আগের টি-টোয়েন্টি আসরেও বাংলাদেশ ‘এ’ দলকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

আট দলের টুর্নামেন্টে পাকিস্তান রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ ভারত ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ২০ নভেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর ২২ নভেম্বর ভারত ‘এ’ এবং ২৪ নভেম্বর নেপালের মুখোমুখি হবে তারা।

পাকিস্তান শাহিনস :

আবদুল সামাদ (অধিনায়ক), আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, দানিশ আজিজ, ফারহান ইউসুফ, হায়দার আলী, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, রোহাইল নাজির, সাদ মাসুদ, শাহজাইব খান, শামিল হোসেন ও সুফিয়ান মুকিম।

আরও পড়ুন