২৫ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১০, ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪:১০, ১০ নভেম্বর ২০২৬

ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় দুটি ককটেল ও ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনাকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আগে থেকেই বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মধ্যে ককটেল ও চিরকুট উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন