২৫ কার্তিক ১৪৩৩, নভেম্বর ১০, ২০২৬

নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

অনলাইল ডেস্ক

প্রকাশ: ১৮:৩৯, ১০ নভেম্বর ২০২৬

নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে : তথ্য উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম বজায় রাখা এবং খোলাবাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দেয়, অনেক সময় তার চেয়ে বেশি দামে বাজারে পণ্য বিক্রির প্রবণতা দেখা যায়। 

তিনি বলেন, এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহজনিত কিছু ঘাটতি যেমন থাকে, তেমনি স্পেকুলেশন বা সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে। তবে নির্ধারিত দামে যেন ভোক্তা এলপি গ্যাস পায়, সে জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা আরও জোরদার করা হবে।

তথ্য উপদেষ্টা জানান, সরকার বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেয়ে বাফার স্টক (জরুরি মজুদ) বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কৃত্রিম সংকট তৈরি হতে না পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন