অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪:৫৫, ১১ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন অভিযোগে কিংবা কী ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তিনি।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।